তালেবানের হামলায় আফগান নিরাপত্তাবাহিনীর ২৩ সদস্য নিহত

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

তালেবানের হামলায় আফগান নিরাপত্তাবাহিনীর ২৩ সদস্য নিহত

Manual8 Ad Code

আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে তালেবানের বেশ কয়েকটি হামলায় নিহত হয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৩ সদস্য। এবং এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সার-ই-পালে হামলাগুলো চালায় আফগান তালেবান।

Manual4 Ad Code

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার শেষরাতে আফগান নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে অতর্কিতে হামলা চালায় তালেবান। এ সময় নিরপত্তা বাহিনীর সঙ্গে কয়েকে ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

তালেবানের হামলায় আফগান গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ ও সেনাবাহিনীর দু’জন কমান্ডার নিহত হয়েছেন। আফগানিস্তানের সার-ই-পালের প্রাদেশিক পরিষদের সদস্য মোহাম্মদ আসিফ সাদিকি দেশটির স্থানীয় একটি বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

প্রাদেশিক পরিষদের সদস্য আসিফ সাদিকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় তালেবান পৃথক দুটি এলাকায় হামলাগুলো চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এদিকে তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায় স্বীকার করেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলায় কমপক্ষে ১২ সেনা নিহত হন। বিগত কয়েক মাসে তালেবানের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code