তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার দায়ে ২৮ ব্যক্তির বিচার শুরু

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার দায়ে ২৮ ব্যক্তির বিচার শুরু

Manual1 Ad Code

তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে আংকারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আংকারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময়ে তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ। ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।

১৬ ব্যক্তির বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে। অন্যদিকে, ১২ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ এনেছেন তুর্কি সরকারী কৌসুলি।

Manual2 Ad Code

অভিযুক্তদের মধ্যে ১৩ ব্যক্তি থানা হাজতে আটক রয়েছেন আর বাকিদের অনুপস্থিতে বিচার চলছে। অনুপস্থিতে যাদের বিচার চলছে তাদের মধ্য অন্যতম হলেন আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত কথিত তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন।

Manual1 Ad Code

তুর্কি সরকারি কৌসুলি অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা শাস্তির দাবি করেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code