সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় দুইটি লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি দুই বাংলাদেশির বলে জানা গেছে।
রবিবার কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মো. শিপন মিয়া ও একই থানার বাসিন্দা কানাই নগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন।
মৃতদের পাশের রুমে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, নিহত যুবক ২ জন এক সঙ্গে একটি আবাসিক হোটেলে বয় হিসেবে চাকরি করতেন এবং একই রুমে থাকতেন। কি কারণে তারা খুন হয়েছেন এ বিষয়ে কিছু জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি