আসামে মদপানে ৯৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

আসামে মদপানে ৯৪ জনের মৃত্যু

Manual3 Ad Code

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে মদপানের আলাদা ঘটনায় ৯৪ ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও  দুই শতাধিক। এ ঘটনায় স্থানীয় একটি মদ দোকানের মালিক এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জুলি সনোয়াল সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, আসাম রাজ্যের গোলাঘাট ও জোরহাট জেলায় হতাতদের বেশির ভাগ চা-শ্রমিক।

সানোয়াল বলেন, ‘শ্রমিকরা কোনো এক সময় নিম্নমানের মিথাইল এলকোহল পান করেন। যা তাদের নার্ভকে অকার্যকর করে দেয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে তারা অচেতন হয়ে পড়ে। এরপর তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।’

Manual2 Ad Code

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় স্থানীয় একটি মদ দোকানের মালিক এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

ভারতে অবৈধভাবে নিম্ন মানের মদপানে মৃত্যু একটি সাধারণ ঘটনা। কারণ, অনেকেই লাইসেন্সযুক্ত ব্র্যান্ডের মদ কেনার সামর্থ রাখে না। তাই গরীব শ্রমিকরা বাধ্য হয়ে সস্তা ও নিম্নমানের মদ পান করে এ ধরনের মৃত্যু ও অসুস্থতার শিকার হন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code