সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ১১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ৩ তারিখের মধ্যে এদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছিল। খবর রয়টার্সের
শনিবার (১০ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরু থেকে আগস্টের প্রথমদিক পর্যন্ত মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্তের এ সংখ্যা দ্বিগুণ।
শহরাঞ্চলেই ৭০ শতাংশেরও বেশি লোক আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২০১৭-২০১৮ সালে হ্রাস পেয়েছিল। কিন্তু ২০১৯ সালে রোগটির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ করা যাচ্ছে। সরকারি হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে ইতোমধ্যে ৩০ জনের বেশি মানুষ মারা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি