টাইফুন লেকিমা : মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

টাইফুন লেকিমা : মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

Manual7 Ad Code

চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন লেকিমার তাণ্ডবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। লেকিমা ঘণ্টায় সর্বোচ্চ ১৮৭ কিলোমিটার বেগের বাতাস নিয়ে শনিবার পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হানে।

Manual2 Ad Code

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ঝড়ের কারণে পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌতে ভূমিধসে চাপা পড়ে ওই ব্যক্তিরা মারা যায়। এখনো অন্তত ১০ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Manual2 Ad Code

সিসিটিভি জানায়, শনিবার উপকূলীয় শহর ওয়েনঝৌর ১৩০ কিলোমিটার উত্তরে একটি বাঁধ ধসে পড়ার পর ওই ভূমিধসের ঘটনা ঘটে। বেইজিং, সাংহাই, গুয়াংজু, শেনজেন ও চেংডুর বিমানবন্দরগুলোর ছয় শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। ঝেজিয়াংয়ের সঙ্গে চীনের উত্তরাঞ্চল ও কেন্দ্রের বেশকিছু ট্রেনও বাতিল হয়েছে।

বুধবার এটি সুপার টাইফুনের আকৃতি নিলেও চীনে আঘাত হানার সময় শক্তি অনেকটাই কম ছিল বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। লেকিমার কারণে এরই মধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল হয়েছে।

Manual1 Ad Code

লেকিমা এখন উত্তর দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এবং শক্তি হারাচ্ছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া ব্যুরো। তাই টাইফুন সতর্কতার মাত্রা ‘রেড অ্যালার্ট’ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্টে’ নামিয়ে এনেছে।

Manual6 Ad Code

প্রদেশটির আট লাখ মানুষের পাশাপাশি সাংহাইয়ের আরও আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝেজিয়াংয়ের প্রায় ২৮ লাখ বাড়িঘর অন্ধকার হয়ে পড়েছে। প্রদেশটির ছয়টি শহরের ২০০ বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬ হাজার ৩০০ হেক্টর কৃষিজমি।

এদিকে টাইফুনের আঘাতে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ এবং বিভিন্ন রাসায়নিক পার্ক ও তেল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এর আগে শুক্রবার টাইফুনটি ১৯০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে তাইওয়ানে আঘাত হেনেছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code