কাশ্মীর সীমান্তে পাক-ভারত ভয়াবহ গোলাগুলি: সেনা নিহত

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

কাশ্মীর সীমান্তে পাক-ভারত ভয়াবহ গোলাগুলি: সেনা নিহত

Manual1 Ad Code

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারো ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোনো কোনা গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলেছে।

সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও মর্টার শেল ছুঁড়লে ভারতীয় বাহিনীর ল্যান্স নায়েক ৩৫ বছর বয়সী সন্দীপ থাপা গুরুতর আহত হন। তবে যে  সেনা মারা গেছেন তিনিই সন্দীপ থাপা কি-না তা নিশ্চিত করতে পারে নি হিন্দুস্তান টাইমস।

Manual5 Ad Code

মুখপাত্র বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনারাও এর কার্যকর ও কঠোর জবাব দিয়েছে। শেষ খবর পর্যন্ত সীমান্তে ভারত-পাকিস্তান গুলি বিনিময় চলছে। তবে, এতে পাকিস্তানি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, তা এখনো জানা যায় নি।

Manual1 Ad Code

এর আগে, গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা নিহত হন। পাকিস্তান পাঁচ ভারতীয় সেনাকে হত্যার দাবি করলেও দিল্লি তা অস্বীকার করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code