আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৩

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৩

Manual5 Ad Code

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত ও অপর ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালায় এবং তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।

Manual8 Ad Code

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু মানুষের হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি। তবে কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৬৩ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে। কোনো কোনো সূত্র এ ঘটনায় ৫০ জনের নিহত হওয়ার খবর দিলেও তা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ার খবর দিচ্ছে কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের ‘শাহরে দুবাই’ হোটেলে শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়। বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল এবং পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও দায়েশ (আইএস) আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

Manual2 Ad Code

শুক্রবার পাকিস্তানের কোয়েটা শহরের কাছে একটি মসজিদে পেতে রাখা বোমা বিস্ফোরণে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা’র একজন ভাই নিহত হন। হামলার সময় হাইবাতুল্লাহর ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল এবং তাকে লক্ষ্য করেই বোমা পেতে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

পাকিস্তানে তালেবান নেতার ভাই নিহত হওয়ার একদিন পর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এ হামলা চালানো হলো।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code