ভারতে ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

ভারতে ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

Manual2 Ad Code

প্রবল বন্যায় ভাসছে ভারতের উত্তরখণ্ড রাজ্যের বিভিন্ন অঞ্চল। এবার সেই বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে গিয়ে ভেঙে পড়ল একটি সামরিক হেলিকপ্টার। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত চপারটির পাইলট, কো-পাইলটসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

উদ্ধার কর্মীদের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, বুধবার (২১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে রাজ্যের উত্তরকাশী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এ ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে দুইজন চালকসহ একজন স্থানীয় বন্যা কবলিত অঞ্চলের বাসিন্দাও ছিলেন।

Manual8 Ad Code

এ দিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এরই মধ্যে নগদ ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

Manual4 Ad Code

অপর দিকে সেনা সূত্রের বরাতে গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, দুর্ঘটনার পূর্বে হেলিকপ্টারটি উত্তরকাশীর মোরি এলাকা থেকে ত্রাণ নিয়ে মোলদির দিকে যাচ্ছিল। তবে অনেকটা নিচু এলাকা দিয়ে যাওয়ার কারণে সড়কের পাশের পাওয়ার কেবলের সঙ্গে ধাক্কা লেগে সেটি ভেঙে পড়ে।

রাজ্য ত্রাণ কর্মকর্তাদের দাবি, বেশ কিছুদিন যাবত তীব্র বর্ষণের ফলে উত্তরখণ্ডের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। অঞ্চলটিতে ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন। তাছাড়া বিপদসীমার অনেক ওপর দিয়ে বইতে শুরু করেছে স্থানীয় বিভিন্ন নদীর পানি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code