যুক্তরাষ্ট্রে নৌকায় আগুন লেগে নিহত ২৫

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

যুক্তরাষ্ট্রে নৌকায় আগুন লেগে নিহত ২৫

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

Manual3 Ad Code

রাজ্যের সান্তা ক্রুজ দ্বীপের উপকূলে ওই ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস টাইমস।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত তিনটার দিকে লজ এঞ্জেলেস থেকে ১৪৫ কিলোমিটার দূরে সান্তা ক্রুজ দ্বীপে কনসেপশন নামের একটি স্কুবা ডাইভিং বোটে আগুন লাগে।

৭৫ ফুট দীর্ঘ ওই বোটে যখন আগুন লাগে সে সময় বেশিরভাগ লোক নিচের ডেকে ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Manual5 Ad Code

স্থানীয় কাউন্টির শেরিফ বিল ব্রাউন বলেছেন, ‘শনিবার সকালে ৩৯ আরোহী নিয়ে ‘কনসেপশন’ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপে গিয়েছিল। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে।

এদিকে আগুন লাগার পর বোটের কেবিনে থাকা পাঁচ ক্রু জেগে ওঠেন এবং তারা পানিতে লাফিয়ে পড়েন। কাছাকাছি থাকা অন্য একটি নৌকা তাদের উদ্ধার করে। এদের মধ্যে দুজন পায়ে আঘাত পেয়েছেন।

Manual7 Ad Code

নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কোস্ট গার্ড সদস্যরা। তাদের জীবিত পাওয়া ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code