সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
হারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামা দ্বীপপুঞ্জে নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।
ঝড়ের তাণ্ডবে গ্র্যান্ড বাহামা ও অ্যাবাকো দ্বীপের ঘরবাড়ি ধ্বংস হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। খাবার, পানি ও ওষুধের অভাবের শঙ্কায় দেশটির আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ত্রাণ পাঠানোর অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। বন্যার কারণে বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
এদিকে, ডোরিয়ান কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি দুই-এর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর ঘণ্টায় ১১০ মাইল বেগে জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি