জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন

Manual2 Ad Code

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী প্রথম নেতা রবার্ট মুগাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৯৫ বছর বয়সী মুগাবের স্বাস্থ্যের অবস্থা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না।

Manual6 Ad Code

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুগাবে, শুক্রবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। গত এপ্রিল থেকেই তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

Manual6 Ad Code

১৯৮০ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে টানা ৩৭ বছর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ছিলেন মুগাবে। ২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত হন তিনি।

Manual3 Ad Code

তার মৃত্যুর খবর জানিয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া এক টুইটে বলেন, “গভীর শোকের সঙ্গে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুসংবাদ আমাকে জানাতে হচ্ছে।”

এমনানগাগোয়া লিখেছেন, “মুগাবে ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক, প্যান-আফ্রিকা মতবাদের একজন সমর্থক, যিনি তার জীবন উৎসের্গ করেছিলেন জনগণের মুক্তি আর ক্ষমতায়নের জন্য।”

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code