তুরস্কে বিরোধী দলের প্রধানকে ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

তুরস্কে বিরোধী দলের প্রধানকে ১০ বছরের কারাদণ্ড

Manual3 Ad Code

তুরস্কের মূল বিরোধী দলের প্রধানকে ‘সন্ত্রাসী প্রচারণা’ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ক্যানান কাফতানসিওগ্লুকে এই কারাদণ্ড দেওয়া হয়। ‘দ্য ন্যাশনাল’

Manual1 Ad Code

সেক্যুলার রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রধান ক্যানান কাফতানসিওগ্লু  ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে টুইটারে যে সরকার বিরোধী পোস্ট করেছিলেন তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলার রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত শত শত সমর্থকের উদ্দেশে তিনি বলেন, ‘এই রায়ের সিদ্ধান্ত আদালতে নেওয়া হয় নি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতির প্রাসাদে। এই বিচারের উদ্দেশ্য ইস্তাম্বুল এবং যারা ইস্তাম্বুলের জনগণের বিজয়কে সহায়তা করেছিল তাদের শাস্তি দেওয়া। আমি আমার ধারণা এবং আমার দৃঢ় বিশ্বাসকে কখনই ছেড়ে দেব না।’

Manual8 Ad Code

পেশায় চিকিৎসক ক্যানন কাফতানসিওগ্লু এই বছরের শুরুর দিকে সিএইচপির হয়ে ইস্তানবুলে নির্বাচন করা মেয়র একরেম ইমামোগলুর জয়ের মূল ভূমিকা পালন করেছিলেন। বিগত ২৫ বছরের মধ্যে এরদোয়ানের দল এই প্রথমবারের মত তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুল শাসনের ক্ষমতা হারিয়েছিল।

ক্যানন কাফতানসিওগ্লুর রাজনৈতিক দল সিএইচপি’র তরফ থেকে জানানো হয়েছে, ক্যাননকে কারাগারে প্রেরণ করার পূর্বে এই রায় বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code