সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের শাহ্ আরফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ।
রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযানে পরিবেশ বিধ্বংসী ৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় পাথর উত্তোলনে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, স্থানীয় প্রশাসন ও টাস্কফোর্সের নিয়মিত অভিযানের পরও শাহ্ আরফিন টিলায় পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ যন্ত্র বোমা মেশিনের ব্যবহার অব্যাহত রাখে একটি চক্র। ফলে যেকোনো সময় টিলা ধসে আবারও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য অভিযান পরিচালনা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জসহ সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার কোম্পানীগঞ্জ থানার শাহ আরিফিন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ বিপর্যয় রোধ করতে এবং অসহায় পাথর শ্রমিকরা যেন হতাহত না হয় সেজন্য এরকম অভিযান অব্যাহত থাকবে।
থানার অপারেশন অফিসার (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে অভিযানে সআই মোস্তাক আহমেদ, রাজিব চৌধুরী, মোহাম্মদ ইসমাঈল, এএসআই নুরনবী, আলমগীর হোসেন ও জিতেস চন্দ্র দাসসহ সংগীয় ফোর্স।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি