আসামে জাল সৌদি রিয়ালসহ ৪ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

আসামে জাল সৌদি রিয়ালসহ ৪ বাংলাদেশি গ্রেপ্তার

Manual1 Ad Code

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলা থেকে রোববার চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ভারতীয় রুপি মূল্যের সৌদি মুদ্রা রিয়ালের জাল নোট জব্দ করা হয়।

Manual8 Ad Code

এছাড়া ছয়টি মোবাইল হ্যান্ডসেট এবং পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।

গণমাধ্যমটি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদ উদজ্জামান এবং জামাল মুনশি। এই চার জনের প্রত্যেকেই গত মাসে এক ব্যক্তিকে প্রতারিত করার দায়ে অভিযুক্ত ছিলেন।

Manual8 Ad Code

রোববার তারা আরেক ব্যক্তিকে দুই লাখ ভারতীয় রুপির বিনিময়ে জাল রিয়াল দিয়ে প্রতারিত করার চেষ্টা করছিলেন। এসময় পুলিশের হাতে তারা ধরা পড়ে বলেও উল্লেখ করা হয় গণমাধ্যমটির প্রতিবেদনটিতে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code