মোরগের ঠোকরে প্রাণ গেল নারীর!

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

মোরগের ঠোকরে প্রাণ গেল নারীর!

Manual8 Ad Code

মুরগির পেড়ে রাখা ডিম সংগ্রহ করতে গিয়ে মোরগের ঠোকরে এক নারীর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে মুরগির পেড়ে রাখা ডিম আনতে যেয়ে হঠাৎ সঙ্গী মোরগের আক্রমণে প্রাণ হারান ওই নারী।

Manual8 Ad Code

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই নারী ডিম সংগ্রহ করতে গেলে মোরগের ধারালো ঠোঁটের আঘাতের শিকার হন। শিরায় আঘাতপ্রাপ্ত হলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। এতে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Manual4 Ad Code

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী ওই নারীর ময়না তদন্তে দেখা যায়, তার বাম পায়ের নিচের দিকে মুরগির ঠোকরের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তক্ষরণের ফলে একপর্যায়ে মারা যান তিনি।

Manual5 Ad Code

আন্তর্জাতিক জার্নাল ‘ফরেনসিক সায়েন্স, মেডিসিন অ্যান্ড প্যাথোলজি’র আগস্ট সংখ্যায় এ ঘটনার ওপর একটি বিশ্লেষণী লিখেছেন অ্যাডেলেইড বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক রজার বিয়ার্ডস।

Manual7 Ad Code

ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক রজার বিয়ার্ডস জানান, ওই নারীর শরীরে মাত্র দুটি ক্ষতচিহ্ন পাওয়া যায়। এছাড়া আগে থেকে তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শিরা ফোলার সমস্যা ছিল। যারা রক্তনালীর সমস্যায় ভোগেন পাখি বা জীবজন্তু তাদের ক্ষেত্রে যেকোনো মাত্রার বিপদ বয়ে আনতে পারে। ওই নারীর মৃত্যুকে তার একটি সতর্কতা বলে উল্লেখ করেন এই বিশেষজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code