অল্পের জন্য বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট, নিহত ২৪

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

অল্পের জন্য বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট, নিহত ২৪

Manual4 Ad Code

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে যাওয়ার সময় বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছে। এতে আরও ৩১ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরের সমাবেশের পাশে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলায় প্রেসিডেন্ট ঘানি আঘাত পাননি। -বার্তা সংস্থা রয়টার্স

পারওয়ানের প্রাদেশিক হাসপাতালের প্রধান আব্দুল কাসিম সানগিন বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক বলে মনে হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বোমা হামলাটি এক আত্মঘাতী চালিয়েছে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট অক্ষত আছেন, ঘানির এক সহযোগী রয়টার্সকে বলেছেন।

Manual1 Ad Code

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code