আফগানিস্তানে পৃথক হামলায় নিহত ৬০

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

আফগানিস্তানে পৃথক হামলায় নিহত ৬০

Manual8 Ad Code

আফগানিস্তানে পৃথক দুই হামলায় ৬০ নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৩৫ জন ব্যক্তি।

আফগানিস্তানে একটি ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানে একটি হাসপাতালের কাছে তালেবান এই হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের

Manual7 Ad Code

চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ভয়াবহ হামলা চালাচ্ছে তালেবান। তারা জানিয়েছে, জাবুল প্রদেশের রাজধানী কালাতে একটি সরকারি গোয়েন্দা সংস্থার ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, জঙ্গিদের টার্গেট ছিল দেশের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সংস্থা দ্য ন্যাশনাল ডিরেক্টরিয়েট অব সিকিউরিটির একটি প্রশিক্ষণ ঘাঁটি। কিন্তু তারা একটি হাসপাতালের গেটের কাছে বিস্ফোরকবোঝাই ওই ট্রাকটি পার্ক করেছিল।

কালাত প্রাদেশিক পরিষদের একজন সদস্য হাজি আত্তা জান হাকবায়ান বলেছেন, বিস্ফোরকের স্থান থেকে ২০ জনের মৃতদেহ এবং ৯৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। কেননা উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের নিচে এখনও মৃতদেহ খুঁজছেন।

ভয়াবহ ওই বিস্ফোরণে হাসপাতালের বেশ কয়েকজন নারী, শিশু, স্বাস্থ্যকর্মী ও রোগী গুরুতর আহত হয়েছেন।

ওদিকে, আফগানিস্তানে মার্কিন সমর্থিত ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী ওই বিমান হামলা চালায়। খবর খালিজ টাইমসের।

Manual7 Ad Code

তিনজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আইএস জঙ্গিদের একটি গোপন আস্তানা লক্ষ্য করে বুধবার রাতে ওই বিমান হামলা চালানো হয়। কিন্তু ভুলক্রমে পার্শ্ববর্তী একটি জমির কৃষকদের ওপর ওই হামলা চালানো হয়।

অস্থিতিশীল নানগারহার প্রদেশের প্রাদেশিক পরিষদের একজন সদস্য সোহরাব কাদেরি বলেছেন, পাইন বাদাম ক্ষেতে একটি ড্রোন হামলায় ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ৪০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার কথা নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা কত সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে তারা।

Manual7 Ad Code

এদিকে মার্কিন বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code