বাংলায় এনআরসি’র প্রয়োজন নেই: অমিত শাহকে মমতা

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

বাংলায় এনআরসি’র প্রয়োজন নেই: অমিত শাহকে মমতা

Manual5 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র প্রয়োজন নেই। আসামে যাদের নাম বাদ গেছে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘আসামে নাগরিকপঞ্জিতে ১৯ লাখ মানুষের নাম বাদ গেছে। তাঁদের মধ্যে বাঙালি, হিন্দিভাষী, গোর্খারাও আছে। তাঁদের ফের সুযোগ দেওয়া উচিত। কারণ তাঁরা অনিশ্চয়তার সঙ্গে জীবন কাটাচ্ছেন। আমি মনে করি যারা ভারতীয় তাঁদের নতুন করে পরাধীন হওয়ার কোনও কারণ নেই।’

Manual5 Ad Code

তিনি বলেন, ‘এনআরসি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় এনআরসি নিয়ে অমিত শাহ কিছু বলেননি। বাংলায় এনআরসি’র প্রয়োজন নেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বলেছেন এনআরসি’র প্রয়োজন নেই। অমিত শাহ অসমের এনআরসি’র বিষয়টি দেখবেন বলেছেন।’

Manual1 Ad Code

মমতা বলেন, ‘এই প্রথম অমিত শাহের সঙ্গে বৈঠক হল। খুব কমই দিল্লিতে আসি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। রাজ্যের সঙ্গে একাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে।’

গত লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে রাজনৈতিক বিরোধ চরমে উঠেছে। রাজনৈতিক মঞ্চ থেকে উভয় দলের নেতারা একে অপরকে টার্গেট করে বক্তব্য রেখেছেন অনেকবার।

এরআগে বাংলায় কোনোভাবেই এনআরসি করতে দেয়া হবে না বলেও মমতা সাফ জানিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতারা বেশ জোরের সঙ্গে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে বলে দাবি করছেন। সেজন্য আজকের ওই বৈঠককে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। মমতা গতকাল অমিত শাহ’র সঙ্গে রাজ্যের এনআরসি কার্যকরের বিষয়ে কোনও কথা বলেন কিনা তা নিয়ে আগ্রহ ছিল অনেকের। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য ওই সাক্ষাতকে আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে সাংবিধানিক বাধ্যবাধকতাজনিত সাক্ষাৎ বলে অভিহিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code