সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
ধর্ষণের অভিযোগে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা চিন্ময়ানন্দের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপ্রদেশে আইন কলেজের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউপি পুলিশের এক প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, স্বামী চিন্মায়ানন্দকে সকাল ৯টার দিকে গ্রেপ্তার করা হয় এবং জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
এই মামলায় এলাহাবাদ হাইকোর্টে শুনানির তিন দিন আগে এই গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয়। তবে ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থী এবং তার পরিবার অভিযোগ করেছে যে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে নরম আচরণ করছে।
পাঁচ দিন আগে ওই নির্যাতিতা আদালতের সামনে গিয়ে তার বক্তব্য দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন যে কলেজে ভর্তি হওয়ার পর এক বছর ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন চিন্ময়ানন্দ এমনকি ব্ল্যাকমেইলও করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি