খোলা জায়গায় মলত্যাগ করায় ২ শিশু খুন

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

খোলা জায়গায় মলত্যাগ করায় ২ শিশু খুন

Manual7 Ad Code

ভারতের মধ্য প্রদেশে খোলা জায়গায় মলত্যাগ করায় দুই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্যটির পুলিশ। হত্যাকাণ্ডের শিকার শিশুরা দলিত শ্রেণির (হিন্দুদের মধ্যে সবচেয়ে নিম্নশ্রেণি বলে বিবেচিত) বলে জানা গেছে।

Manual5 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাস্তার পাশে মলত্যাগ করার সময় রোশনি (১২) এবং অবিনাশ (১০) নামের দলিত শ্রেণির দুই শিশুর ওপর হামলা চালায় অভিযুক্তরা। এতে ওই দুই শিশু মারা যায়। শিশু দুটির পরিবার জানিয়েছে, তাদের বাড়িতে টয়লেট নেই।

ভারতের লাখ লাখ মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করে। এ কারণে নারী এবং শিশুরা বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে দলিত শ্রেণি ভারতের হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণি হিসেবে বিবেচিত হওয়ায় বিভিন্ন বৈষম্যের শিকার হয় তারা।

Manual7 Ad Code

খুনের ঘটনা সম্পর্কে মধ্য প্রদেশের পুলিশ কর্মকর্তা রাজেশ চান্ডেল বলেন, শিশু দুটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু খুনের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

Manual6 Ad Code

হত্যাকাণ্ডের শিকার অবিনাশের বাবা মনোজ বলেন, আমরা দিন আনি দিন খাই। এ কারণে বাড়িতে টয়লেট স্থাপন করতে পারিনি। এমনকি টয়লেট তৈরিতে গরীবদের জন্য দেয়া সরকারি ভর্তুকিও পাইনি আমরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code