রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়ায় আপত্তি এইচআরডব্লিউর

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়ায় আপত্তি এইচআরডব্লিউর

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) কক্সবাজারের রোহিঙ্গা শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণে বাংলাদেশ সরকারের পরিকল্পনায় আপত্তি জানিয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (০১ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের আপত্তির কথা জানায় তারা।

Manual4 Ad Code

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, রোহিঙ্গা শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে এই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এরপর গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি রোহিঙ্গা শিবিরের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের সুপারিশ করে। যাতে করে কেউ শিবিরে প্রবেশ বা শিবির থেকে বাইরে বের হতে না পারে।

Manual7 Ad Code

বাংলাদেশ সরকারের প্রস্তাবিত এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী চলাফেরার স্বাধীনতার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ’র।

সংস্থাটির’র মতে, বাংলাদেশ যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটা বাস্তবায়িত হলে শরণার্থীদের চলাফেরার স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হবে। এটা ঠিক যে, রোহিঙ্গা শিবিরে অবস্থানকারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের। তবে সেই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মৌলিক অধিকার ও মানবিক প্রয়োজনকে অস্বীকার করা যাবে না।

এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন মনে হচ্ছে তিনি শিবিরগুলোকে কার্যত উন্মুক্ত কারাগার বানাতে চাইছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code