সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
ভারতের ক্ষমতাসীন বিজেপি’র নেতা ও উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং ঘোষণা দিয়েছেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত থেকে মুসলিম এবং খ্রিস্টানদের বিদায় করবো। ভারত থেকে ওদের নাম মুছে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা।
তিনি দাবি করেছেন, আমরা সহকর্মীর সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। এই নীতি সামনে রেখেই আমরা কাজ করছি।
রাজেশ্বর সিং আরও বলেন, ভারতে এখন ২০০ মিলিয়ন মুসলিম আর ২৮ মিলিয়ন খ্রিস্টান আছে, এদের বিদায় করা হবে। আমাদের লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করা।এখানে মুসলিম আর খ্রিস্টান হলো বহিরাগত, তাদের কারো এই দেশে থাকার অধিকার নেই। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেতাদের ধর্মান্তরিত হতে হবে নয়তো এই দেশ ছেড়ে পালাতে হবে।
উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক তৈরি করা বিজেপির এ নেতা এর আগে লাভ জেহাদ বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে কটুক্তি করে সমালোচিত হয়েছেন।। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জোর করে মুসলিম এবং খ্রিস্টাননদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছেন। মানুষের মনে উষ্মা জন্মানোর ইঙ্গিত পেয়ে রাজেশ্বরকে তাঁর যাবতীয় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে তাঁকে অনির্দিষ্টকালীন অসুস্থতার ছুটিতে পাঠিয়ে দিয়েছিল তার দল। যথাযথ চিকিৎসার কাগজপত্র পেশ করার পর তাকে ফেল বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অনুমতি দেওয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি