১৩ তলা থেকে ৬০ বছরের বৃদ্ধের ঘাড়ে যুবতী! অত:পর…

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

১৩ তলা থেকে ৬০ বছরের বৃদ্ধের ঘাড়ে যুবতী! অত:পর…

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে ৬০ বছরের বৃদ্ধের ঘাড়ের উপর পড়লেন ৩০ বছর বয়সী এক নারী। তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার মানসিক অবস্থা ভালো ছিল না। এক পর্যায় আত্মহত্যার পথই বেছে নেন ওই নারী। বহুতল ভবনের ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে শুধু ওই যুবতীর মৃত্যুই হয়নি সঙ্গে বৃদ্ধও মারা গেছেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

শুক্রবার (০৪ অক্টোবর) সকালে আহমেদাবাদের আমরাইওয়ারি এলকায় ঘটনাটি ঘটে। আত্মহত্যা করা ওই নারীর নাম মমতা রথি। তিনি ওই বহুতল ভবনেরই বাসিন্দা।

 

জানা যায়, ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ সকালে হাঁটতে বের হয়েছিলেন। বৃদ্ধ লোকটি যখন ওই বহুতল ভবনটির নিচ দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই ঝাঁপ দিয়েছিলেন ওই যুবতী। আর সোজা ওই বৃদ্ধের ঘাড়ে গিয়ে পড়েন। এ ঘটনায় দু‌জনেরই মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

অপরদিকে, নিহত ওই বৃদ্ধের নাম বালুভাই গামিত। তিনি ওই এলাকারই বাসিন্দা। সাবেক স্কুল শিক্ষক তিনি। খবর আজকাল।

 

পুলিশ ঘটনাটির তদন্তে নেমে জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই নারী। তার ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code