ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০০

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০০

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

Manual1 Ad Code

 

দেশটির রাজধানী বাগদাদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে গত ১ অক্টোবর শুরু হওয়া এই বিক্ষোভে আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয়টির এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এই তথ্য জানান।

Manual2 Ad Code

 

এই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও আছেন। তবে নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য মারা গেছেন জানাননি তিনি।

 

তিনি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ গুরুতর আহতরা হাসপাতালে যাচ্ছে না। হাসপাতালে গেলে গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা তাদের।

 

একাধিক হাসপাতাল সূত্রের মতে, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং রক্ত পাওয়া যাচ্ছে না।

 

এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার সকালে দক্ষিণ ইরাকের শিয়া অধ্যুষিত আল-দিওয়ানিয়াহ শহরের প্রাদেশিক পরিষদে জড় হয় বিক্ষোভকারীরা।

 

পুলিশ লেফটেন্যান্ট জসিম আল-তামিমি তুর্কি সংবাদ সংস্থাটিকে জানান, কয়েক শ’ বিক্ষোভকারী প্রাদেশিক পরিষদ ভবনটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

এই সংঘর্ষে কয়েক ডজন বিক্ষোভাকারী গুলিবিদ্ধ হয়ে এবং পুলিশ পাথর নিক্ষেপে আহত হন।

 

Manual3 Ad Code

বিক্ষোভাকারীরা প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির পদত্যাগ, দুর্নীতি দমন এবং নাগরিকদের জীবনমান উন্নত করার দাবি জানিয়েছে।

Manual2 Ad Code

 

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে তাদের দিকে গুলি ছোড়ায় হতাহতের ঘটনা ঘটছে।

 

প্রধানমন্ত্রী বাগদাদ এবং দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে জারি করা কারফিউ স্থানীয় সময় শনিবার ভোর পাঁচটা থেকে তুলে নেয়ার আদেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এক লিখিত বিবৃতিতে মাহদির পদত্যাগ এবং নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইরাকে চলমান উত্তেজনা নিরসনের জন্য সরকার ও বিক্ষোভাকারীদেরকে সংলাপে বসার এবং উভয়পক্ষকে জনগণের মতপ্রকাশ এবং মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code