সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার ইউরোপে অনুষ্ঠেয় একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য নিজের ২০ হাজার সেনাকে ইউরোপে পাঠাচ্ছে। মার্কিন সেনা কমান্ড সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং ওই বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক বিশাল মহড়ায় অংশ নেবে।
গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি আমেরিকা। এদিকে মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে।
জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে।
Design and developed by ওয়েব হোম বিডি