সিরিয়ার সীমান্তবর্তী শহর দখলে নিয়েছে তুরস্ক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

সিরিয়ার সীমান্তবর্তী শহর দখলে নিয়েছে তুরস্ক

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সীমান্তবর্তী শহর রাস আল আইন দখলে নিয়েছে তুরস্ক। তুর্কি সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) শনিবার কুর্দি গেরিলাদের কাছ থেকে শহরটি নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

 

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার ইউফ্রেটাস নদীর পূর্বাঞ্চলে রাস আল আইন শহর নিয়ন্ত্রণে নিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।

 

Manual6 Ad Code

ওই বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় যে সফল অভিযান পরিচালনা করা হচ্ছে তার মাধ্যমে দেশটির ইউফ্রেটাস নদীর পূর্বাঞ্চলীয় শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

 

অবশ্য তুরস্কের এই দাবি প্রত্যাখ্যান করেছে কুর্দিরা। তারা বলছে, তুরস্ক রাস আল আইন শহর দখলে নেয়ার যে দাবি করেছে তা সঠিক নয়। তুর্কি সমর্থিত সেনাদের সঙ্গে আমাদের লড়াই চলছে।

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে বুধবার অপারেশন পিস স্প্রিং শুরু করে তুরস্ক। এরপর বৃহস্পতিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে তুরস্কের যুদ্ধবিমান। সেখানে কুর্দিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা।

 

সিরিয়ায় অভিযান সম্পর্কে তুরস্ক বলছে, কুর্দিরা সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠেছে। তাদের না সরালে সিরিয়া ভূখণ্ড হুমকির মুখে পড়বে। এমন কি কুর্দিদের নিজেদের জন্যও হুমকি মনে করে তুরস্ক।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code