পাকিস্তানের হাতে ভারতের ৬০ সেনা নিহত

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

পাকিস্তানের হাতে ভারতের ৬০ সেনা নিহত

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পর থেকে ভারত-পাকিস্তান সীমান্ত রেখা বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে ভারতের ৬০ জন সেনা নিহত হয়েছে। এছাড়া, পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের বহু সেনা আহত হয়েছে।

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর শনিবার (২৬ অক্টোবর) তার ব্যক্তিগত টুইটার পেইজে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ সময়ের মধ্যে পাকিস্তানের পক্ষে নিহত হয়েছেন ১৯ জন সেনা।

Manual2 Ad Code

 

পাকিস্তানের সামরিক বাহিনীর হামলায় ভারতের বহু সেনা শিবির ধ্বংস হয়েছে এবং সেগুলো অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রে ভারতের দুটি জঙ্গিবিমান ধ্বংস হয়েছে এবং দুটি হেলিকপ্টার ফ্রেন্ডলি ফায়ারে ভূপাতিত হয়।

Manual8 Ad Code

 

গত ২৭ ফেব্রুয়ারি ভারতের ওই দুটি হেলিকপ্টার নিজেদের গুলিতে ভূপাতিত হয় এবং ভারতের পক্ষ থেকেই তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আজাদ কাশ্মীর এবং গিলগিটি বালতিস্থান অঞ্চলকে অধিকৃত ভূখণ্ড বলে মন্তব্য করার একদিন পর আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে এসব কথা বলেন। জেনারেল আসিফ গফুর গতকাল বলেছিলেন, ভারতের সেনাপ্রধান দায়িত্বজ্ঞানহীন বিবৃতির মাধ্যমে যুদ্ধের উস্কানি দিয়েছেন যা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code