শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৬৭

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৬৭

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দুই দশকের যুদ্ধ মিটিয়ে ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। নোবেল পাওয়ার পর দুই সপ্তাহ যেতে না যেতেই সেই আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ।

 

রাজধানী আদ্দিস আবাবা থেকে এই বিক্ষোভ শুরু হয়। বুধবার (২৩ অক্টোবর) জাওয়ার মোহাম্মাদ নামে একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মীর ওপর পুলিশের আক্রমণের পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওরোমিয়া প্রদেশে।

Manual8 Ad Code

 

জনগণের স্বতস্ফুর্ত এই বিক্ষোভ-প্রতিবাদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালাচ্ছে আবি সরকার ও তার নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছেন। দেশটির ওরোমিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি খবরে বলা হয়।

Manual4 Ad Code

 

দেশটির আঞ্চলিক পুলিশ প্রধান জানিয়েছেন, ওরোমিয়া অঞ্চলের সহিংসতা থেমে গেছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক ফিসেহা টেকল শুক্রবার জানিয়েছেন, এখনও হামলার খবর পাচ্ছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সহিংসতাপ্রবণ সাতটি এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হবে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন জাওয়ার মোহাম্মদ। যে বিক্ষোভের জের ধরে আবি গত বছর ক্ষমতায় আসেন তাতে সমর্থন দিয়েছিলেন জাওয়ারকিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীর গৃহীত কয়েকটি নীতির বিরোধিতা করছেন তিনি। জাওয়ারের অভিযোগ, নিরাপত্তাবাহিনী তার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে। এরপরই বুধবার রাজধানী আদ্দিস আবাবা এবং ওরোমিয়া অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

 

উল্লেখ্য, গত বছর এক বিক্ষোভের মাধ্যমে ক্ষমতায় আসেন আবি আহমেদ। সেই সময় আবিকে সমর্থন জানিয়েছিলেন জাওয়ার মোহাম্মদ। সম্প্রতি প্রধানমন্ত্রীর নীতির সমালোচকে পরিণত হয়েছেন তিনি।

 

জাওয়ারের অভিযোগ, শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ স্বৈরাচারের মতো আচরণ করছেন। এই কারণে ইতোমধ্যে আগামী নির্বাচনে আবি আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code