ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ : নিহতের সংখ্যা বেড়ে ৩২০

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ : নিহতের সংখ্যা বেড়ে ৩২০

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩২০ জন আন্দোলনকারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ হাজার ৫০০ বিক্ষোভকারী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

ইরাকি পার্লামেন্টারি হিউম্যান রাইটস কমিটির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, অক্টোবরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩২০ জন নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে শনিবার বাগদাদে ৪ জন নিহত হয়।

 

Manual6 Ad Code

ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রায়ই সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের। এ কারণেই হতাহতের সংখ্যা বাড়ছে। শনিবার শত শত আন্দোলনকারীকে পিছু হটতে বাধ্য করে নিরাপত্তাবাহিনী। এ সময় বিক্ষোভরতদের বেশ কয়েকটি তাঁবু পুড়িয়ে ফেলে তারা।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

প্রসঙ্গত, ইরাকে প্রায় এক মাস ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দেশটিতে মূলত বেকারত্ব বৃদ্ধি, নিম্নমানের জনসেবা এবং দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের শুরু হয়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা সেখানে হস্তক্ষেপ করলে জনগণের এই বিক্ষোভ ক্রমশ সহিংস রূপ ধারণ করে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code