২১ বছর বয়সে বিচারক হচ্ছেন কে এই তরুণ!

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

২১ বছর বয়সে বিচারক হচ্ছেন কে এই তরুণ!

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একুশ বছর বয়সী সবেচেয়ে কনিষ্ঠ এক তরুণ। ইতিহাস সৃষ্টি করতে যাওয়া এই তরুণের নাম মায়ানক প্রতাপ সিং। দেশটির রাজস্থানের জয়পুরের মানসালোভারের বাসিন্দা তিনি।

 

Manual4 Ad Code

ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একজন ভালো বিচারক হওয়ার জন্য সততাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট।

 

বিচারক হওয়ার জন্য তিনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, প্রশ্নে তিনি বলেন, আমি একজন ভালো বিচারক হতে চাই। ২০১৮ সালের রাজস্থান জুডিশিয়ার সার্ভিস পরীক্ষায় কৃতকার্য হতে আমাকে দিনে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশুনা করতে হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

নিজের ফলাফলে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, আমি একটি ভালো খবরের প্রত্যাশায় ছিলাম। একজন বিচারককে অবশ্যই সৎ হতে হবে। বাইরের প্রভাব কিংবা পেশিশক্তির কাছে নত হওয়া যাবে না।

 

রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি পাস করেছেন মায়ানক প্রতাপ সিং।

 

বিচারক হিসেবে নিয়োগ পেতে নিজের প্রতিযোগিতাপূর্ণ প্রথম পরীক্ষায় টিকে গেলেন এই তরুণ। এর আগে বিচারক পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম ২৩ বছর হতে হতো।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code