কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ২, হামলাকারীদের সন্ধানে তল্লাশি

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ২, হামলাকারীদের সন্ধানে তল্লাশি

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

অন্যদিকে, ওই ঘটনার আগে একইদিনে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি বিস্ফোরণ হলে দুই বেসামরিক ব্যক্তি আহত হন। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ অবশ্য ওই হামলাকে সন্দেহজনক বলে মনে করছে। এটি আসলে গ্রেনেড হামলা কি না পুলিশ তা খতিয়ে দেখছে।

 

Manual4 Ad Code

এর আগে গত ৪ নভেম্বর শ্রীনগর শহরের জনবহুল এলাকা হরি সিং স্ট্রিটে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড হামলা করেছিলে। এরফলে সেসময় অ-কাশ্মীরি এক খেলনা বিক্রেতা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় সেসময় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছিলেন। পুলিশ অবশ্য ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে আহতদের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছিল।

 

Manual2 Ad Code

এদিকে, গত সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে এনকাউন্টার চলার সময় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানায়। বিস্ফোরক ও গুলির হাত থেকে তাঁদের রক্ষা করতেই প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়। কিন্তু আজই বিস্ফোরণে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code