সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪ শরণার্থী। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। খবর ‘রয়টার্স’।
বুধবার (২৭ নভেম্বর) স্পেনের উপকূলরক্ষীরা এ কথা জানিয়েছে। নৌকাটি থেকে ৫৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পানি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া তীরে নেওয়ার পর মারা গেছেন আরও একজন।
জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নৌকাটি মরক্কো উপকূল থেকে প্রায় ৩৭ মাইল দূরে ভাসছিল।
যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের স্পেনের স্বায়ত্তশাসিত শহর মেলিলায় নেওয়া হয়েছে। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাদের।
এদিকে নিখোঁজ ১৬ জনের খোঁজে ইউরোপীয় এবং স্পেন কর্তৃপক্ষ নৌকা ও বিমান পাঠিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি