আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ বাংলাদেশী নিহত

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ বাংলাদেশী নিহত

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় লরি চাপায় ফেনীর দুই সহোদর ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে (বাংলাদেশ সময়) নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় এই দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহতরা হলো- ফেনী দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়রপুর গ্রামের বানাপুকুর সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

 

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে একটি প্রাইভেট কারযোগে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদ হোসেন নিহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code