রাশিয়ায় গোয়েন্দা সদর দপ্তরে গোলাগুলি, নিহত ৩

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

রাশিয়ায় গোয়েন্দা সদর দপ্তরে গোলাগুলি, নিহত ৩

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দপ্তরে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। এতে কেউ আহত হয়েছে কি না তা জানা যায়নি।

Manual8 Ad Code

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

বেশ কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল জানায়, মস্কোতে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দপ্তরে গোলাগুলি হয়েছে। এতে ৩ জন নিহত হয়েছেন।

Manual1 Ad Code

 

যদিও নিহতের সংখ্যা নিয়ে অনেকে ভিন্ন তথ্য দিয়েছে বলে জানায় স্পুটনিক ইন্টারন্যাশনাল। কোনো কোনো প্রতিবেদনে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে রাশিয়ান রেন-টিভিতে ৩ জন নিহতের খবর প্রকাশ করা হয়েছে।

 

রেন-টিভি জানায়, এফএসবি সদর দপ্তরের অভ্যর্থনা কক্ষে গোলাগুলি শুরু হয়। এ সময় শটগান নিয়ে ৩ হামলাকারী গুলি চালাতে শুরু করে। জবাবে সেখানকার নিরাপত্তারক্ষীরা পাল্টা হামলা চালায়। এতে ২ হামলাকারী নিহত হয় এবং অন্যজন গুলি চালাতে থাকে।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে প্রচণ্ড গোলাগুলি শুনতে পাই আমরা। এ সময় অনেকেই ভীত হয়ে পড়েন। তবে সন্ধ্যা ৬টার পর কোনো গুলির আওয়াজ শোনা যায়নি।

 

Manual3 Ad Code

ইতোমধ্যে গোলাগুলির অনেক ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। ওইসব ভিডিওতে গোলাগুলির প্রচণ্ড আওয়াজ শোনা গেছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পৌঁছেছে রাশিয়ার স্পেশাল ফোর্স।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code