বাবাকে কল দিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

বাবাকে কল দিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বাবাকে ভিডিও কল করে হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক ছাত্র। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।

 

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের নাম সুজন সামন্ত। ১৯ বছরের সুজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুজন বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

 

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের বাসিন্দা সুজন গরফার প্রতাপগড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখান থেকেই বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন। এ দিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ হঠাৎই ভারী কিছু পড়ার আওয়াজ পান কয়েক জন ছাত্রছাত্রী। তাঁরাই প্রথম দেখতে পান হোস্টেলের এক দিকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই ছাত্র।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সুজনকে যাদবপুর থানার পুলিশ এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্তে নেমে পুলিশ প্রথমেই আসানসোলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তখনই তাঁর বাবা পুলিশকে জানিয়েছেন যে, মানসিক অবসাদে ভুগছিল সুজন। এ দিন সন্ধ্যায় বাবাকে ভিডিও কল করে কয়েক মিনিট কথাও বলেন সুজন। তখনই বাবাকে আত্মহত্যা করার কথা বলেন।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কথোপকথনের সময়েই সুজনের বাবা আঁচ করেছিলেন যে, ছেলে মানসিক ভাবে ভেঙে পড়েছেন। কিন্তু ফোন রেখেই যে সে সুজন ও রকম কিছু করবেন, তা ভাবতে পারেননি তিনি। এর আগেও দু’বার সুজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

কেন সুজন মানসিক অবসাদে ভুগছিলেন তা এখনও স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ে সূত্রে পুলিশ জানতে পেরেছে, সুজন উচ্চমাধ্যমিকে ভাল ফল করে যাদবপুরে ভর্তি হন। তিনি পড়াশোনা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন কি না তা-ও দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code