সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।
এক বিবৃতিতে আফগান সেনাবাহিনী জানায়, শনিবার ভোর ৪টার দিকে হেলমান্দ প্রদেশের সানগিন জেলায় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়ে ঐ এলাকায় তালেবানবিরোধী অভিযান জোরদার করেছে আফগান কর্তৃপক্ষ।
এদিকে, ঘটনার দায় স্বীকার করে আরো হামলার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
Design and developed by ওয়েব হোম বিডি