তালেবানের সমন্বিত হামলায় ২৩ আফগান সেনা নিহত

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

তালেবানের সমন্বিত হামলায় ২৩ আফগান সেনা নিহত

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সমন্বিত হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশের কয়েকটি চেকপয়েন্টে তালেবান গেরিলারা হামলা চালায়।

 

বাল্খ প্রদেশের পুলিশ প্রধান আজমাল ফাইয়াজ জানান, আজ দিনের প্রথমভাগে তালেবান গেরিলা একটি চেকপয়েন্টে হামলা চালায়। এতে অন্তত সাত পুলিশ নিহত হয়। তিনি জানান, চেকপয়েন্টের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Manual3 Ad Code

তালেবানের মুখপাত্র দাবি করেছেন, হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে তবে প্রাদেশিক পরিষদের সদস্য আফজাল হাদিদ মৃতের সংখ্যা নয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তালেবানের হামলার পর চার পুলিশ নিহত নিখোঁজ রয়েছে।

Manual2 Ad Code

 

আফজাল হাদিদ বলেন, এটি এখনো নিশ্চিত নয় যে, ওই চার পুলিশ তালেবান গেরিলাদের হামলায় সহযোগিতা করেছে নাকি তারা তালেবানের হাতে আটক হয়েছে।

 

Manual6 Ad Code

উত্তর পূর্বাঞ্চলীয় কন্দুজ প্রদেশে তালেবানের অন্য এক হামলায় নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়েছে। এছাড়া, পার্শ্ববর্তী তাখার প্রদেশে মারা গেছে সাতজন।

 

Manual6 Ad Code

তাখার প্রদেশের একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১১ তালেবান নিহত হয়। সংঘর্ষের স্থানটি তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

 

তালেবান গেরিলারা যখন আমেরিকার সাথে কথিত শান্তি আলোচনা চালাচ্ছে তখন তারা আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা করলেও তালেবান আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি নয়। তারা আফগান সরকারকে বৈধ সরকার বলে মনে করে না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code