ভাটারায় কাভার্ডভ্যানের ধাক্কায় আর্ট কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

ভাটারায় কাভার্ডভ্যানের ধাক্কায় আর্ট কলেজছাত্রীর মৃত্যু

Manual8 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাদিয়া নিতি (২২) নামে ঢাকা আর্ট কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আমেরিকান এম্বাসির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

Manual3 Ad Code

নিতি ধানমণ্ডির ঢাকা আর্ট কলেজে পড়ালেখার পাশাপাশি পল্টনে অংকন নামে একটি প্রতিষ্ঠানে আর্টিস্ট হিসেবে কাজ করতেন। পরিবারের সঙ্গে থাকতেন ভাটারা খন্দকারবাড়ি মোড় এলাকায়।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মোকতারুজ্জামান। তিনি টেলিফোনে বলেন, রাত সাড়ে ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় নিতির মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও তার চালককে আটক করা হয়েছে। তাকে উদ্ধারের পর কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Manual2 Ad Code

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের রেজাউল করিম ফরাজির মেয়ে নিতি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code