বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : গল্প কিংবা চরিত্র, প্রতিযোগিতা থাকেই। সেটা কখনও আবার নিজের সঙ্গেও। শ্রেষ্ঠ হতে কে না চায়? ২০১৯ সালের সেরা নায়ক-নায়িকা কে হচ্ছেন? কার হাতে উঠছে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার? বছরের সেরা ছবিইবা কোনটি? সেরা গায়িকাইবা কে হচ্ছে? এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই গত ৩ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার শুরু হলো পুরস্কার প্রদান পর্ব।

 

Manual4 Ad Code

রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৪তম আসরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

এ বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা) ও চিত্রনায়িকা কোহিনূর আক্তার সুচন্দা। পুরস্কারপ্রাপ্তির মঞ্চে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন চিত্রনায়ক সোহেল রান। সুচন্দার পক্ষে পুরস্কার নেন তার মেয়ে।

 

Manual4 Ad Code

২০১৯ সালে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে ৬টি যুগ্মসহ মোট ৩১ জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়।

 

শ্রেষ্ঠ চলচ্চিত্র: এ বছর যৌথভাবে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়া’ ছবি দুটি।

 

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: নারী জীবন। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: যা ছিল অন্ধকারে।

 

শ্রেষ্ঠ নির্মাতা: ‘ন ডরাই’ ছবির জন্য এ বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু।

 

শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী: এ বছর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠেছে তারিক আনাম খানের হাতে (ছবি: আবার বসন্ত) আর বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুনেরা বিনতে কামাল (ছবি: ন ডরাই)।

 

Manual2 Ad Code

সেরা পার্শ্ব চরিত্র: পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)। ‘ফাগুন হাওয়া’য় অভিনয়ের জন্য তৌকীর আহমেদও এ পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠেছে নারগিস আকতারের (হোসনে আরা) হাতে।

 

শ্রেষ্ঠ খল চরিত্র: এ বছর খল চরিত্রের জন্য ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন অভিনেতা জাহিদ হাসান। ‘সাপলুডু’র জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

 

শ্রেষ্ঠ শিশুশিল্পী: এ ক্যাটাগরিতে এ বছর যৌথভাবে পুরস্কার পেলেন আফরীন আক্তার (যদি একদিন) ও নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা)।

 

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: এ ক্যাটাগরিতে এ বছর পুরস্কার পেয়েছেন ইমন চৌধুরী (মায়া দ্য লস্ট মাদার)।

 

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)।

Manual6 Ad Code

 

শ্রেষ্ঠ গায়ক-গায়িকা: সেরা গায়ক মৃণাল কান্তি দাস (তুমি চাইয়া দেখো…) (শাটল ট্রেন)। সেরা গায়িকা যৌথভাবে মমতাজ বেগম (বাড়ির ওই পূর্বধারে…) (মায়া দ্য লস্ট মাদার) ও ফাতিমা-তুয-যাহরা ঐশী (মায়া, মায়া রে…) (মায়া দ্য লস্ট মাদার)।

 

শ্রেষ্ঠ গীতিকার: যৌথভাবে বর্ষসেরা গীতিকারের পুরস্কার উঠেছে ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী) (চল হে বন্ধু চল…) (মায়া দ্য লস্ট মাদার) ও কবি নির্মলেন্দু গুণের (ইস্টিশনে জন্ম আমার…) (কালো মেঘের ভেলা) হাতে।

 

শ্রেষ্ঠ সুরকার: যৌথভাবে বছরের সেরা সুরকার হিসেবে পুরস্কার পেয়েছেন সৈয়দ মো. তানভীর তারেক (আমার মায়ের আঁচল…) (মায়া দ্য লস্ট মাদার) ও প্লাবন কোরেশী (আব্দুল কাদির) (বাড়ির ওই পূর্বধারে…)।

 

শ্রেষ্ঠ কাহিনীকার: মাসুদ পথিক (মাসুদ রানা) (মায়া দ্য লস্ট মাদার)।
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মাহবুবু উর রহমান (ন ডরাই)।
শ্রেষ্ঠ সংলাপ রচয়িকা: জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)।
শ্রেষ্ঠ সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম (মায়া দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: যৌথভাবে মোহাম্মদ রহমত উল্লাহ বাসু ও মো. ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (ন ডরাই)।
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (ন ডরাই)।
শ্রেষ্ঠ শোশাক ও সাজসজ্জা: খোন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)।
শ্রেষ্ঠ মেকআপম্যান: মো. রাজু (মায়া দ্য লস্ট মাদার)।

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৪তম আসরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য সচিব খাজা মিয়াসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের নবীন-প্রবীণ শিল্পী-অভিনেতা ও নির্মাতাবৃন্দ।

 

এদিন দুপুর ১২টায় পুরস্কার বিতরণ পর্ব শেষে ১৫ মিনিট বিরতির পর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সাদিয়া জাহান মৌয়ের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠান উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code