খালেদা জিয়ার অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে : প্রশ্ন তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২১

খালেদা জিয়ার অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে : প্রশ্ন তথ্যমন্ত্রীর

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেরা কোনো আইন-আদালত মানে না, সেই কারণেই তারা লাগামহীন ও দায়িত্বহীন কথা বলতে পারে।

 

Manual5 Ad Code

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে শঙ্করমঠ ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার যুব সম্মেলনে বক্তব্য শেষে ‘সরকার চাইলে বিএনপি নেত্রীকে বিদেশে নিতে পারবেন’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

 

হাছান মাহমদু বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে আইন-আদালত কোনো কিছুরই দরকার নেই, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। তাহলে সরকারকে জজকোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভূমিকাও পালন করতে হবে। আইনমন্ত্রী স্পষ্ট করেছেন, আইনানুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

খালেদা জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিয়ে যেতে হবে, এমন প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, দেশে কোটি কোটি মানুষের চিকিৎসা হয়, দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অনেক ভালো হাসপাতাল আছে, যেখানে অনেক ভালো চিকিৎসা হয় এবং অন্য দেশ থেকেও অনেকে এখানে অনেক ক্ষেত্রে চিকিৎসা নিতে আসে। খালেদা জিয়ার পেটে-হাঁটুতে বা অন্য কোনো সমস্যা হলেই বিদেশ নিয়ে যাওয়ার জন্য তাঁরা জিকির তোলেন কেন, সেটাই হচ্ছে প্রশ্ন।

Manual2 Ad Code

 

এভাবে বিদেশ নিয়ে যাওয়ার ধুয়া তোলার মাধ্যমে এ দেশের চিকিৎসক এবং হাসপাতালগুলোকে অবজ্ঞা-প্রদর্শন করা হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাংসদ।

 

এর আগে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনা করার জন্য। আজকে যারা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায়, ধর্মীয় বিভাজন করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা শুধু সমাজের শত্রু নয়, রাষ্ট্রের শত্রু। কারণ, এই রাষ্ট্র রচিত হয়েছে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনা করার জন্য।’

 

শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন শ্রীমৎ পরমানন্দ মহারাজ।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code