বক্তব্য প্রত্যাহার করবেন না তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১

বক্তব্য প্রত্যাহার করবেন না তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান আপত্তিকর যে মন্তব্য করেছেন তা তিনি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।

 

সোমবার (০৬ ডিসেম্বর) বিবিসি বাংলাকে প্রতিমন্ত্রী বলেছেন, তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি। এগুলো তিনি প্রত্যাহারও করবেন না। প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের পক্ষ থেকে কোনো চাপও নেই।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

তিনি বক্তব্য দেওয়ার আগে তাকে ‘নোংরা ভাষায়’ আক্রমণ করে কথা বলা হয়েছে বলেও অভিযোগ করেন মুরাদ হাসান।

 

তিনি বলেন, আমার মেয়ের চেয়ে সে এক বছরের বড়। আমার কন্যার মতো বয়সী হয়ে যে নোংরা ভাষায় আমাকে নিয়ে ট্রল করেছে, সেটা তো কুচিন্তা। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে। তার সম্পর্কে সামাজিক মাধ্যমের অনেক ছবি আমার কাছে চলে এসেছে।

 

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত। তিনি তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

 

Manual6 Ad Code

সোমবার এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, ‘এটা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে। আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না। এ ধরনের বক্তব্য কেন সে দিলো, অবশ্যই আমি বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’

 

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তথ্য প্রতিমন্ত্রীর ওই মন্তব্যের নিন্দা জানিয়ে ৪০ নারী অধিকারকর্মী বিবৃতি দিয়েছেন।

Manual6 Ad Code

 

এছাড়া বেসরকারি নারী সংগঠন ‘নারীপক্ষ’ থেকে এক বিবৃতিতে বলা হয়, ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে যে নোংরা গালাগালি করেছেন, তা নিয়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code