প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসাবে কাজ করছে ছাত্রলীগ : অধ্যাপক জাকির

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১

প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসাবে কাজ করছে ছাত্রলীগ : অধ্যাপক জাকির

Manual5 Ad Code

নিজস্ব সংবাদদাতা :
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার আদায় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে।

Manual8 Ad Code

 

তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগকে নিয়ে যে স্বপ্ন দেখে ছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে ত্যাগ, শ্রম ও মেধার মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

 

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থধারার কর্মীদের যেভাবে মূল্যায়ন করেন, ঠিক তেমনি ভাবে শাসনও করেন। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে যারা দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি আওয়ামী লীগে সাথে কাধে কাধে মিলিয়ে ছাত্রলীগকে কাজ করার আহবান জানান।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মো: নাঈম আহমদ এর সম্মানে ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।

 

ছাত্রলীগ নেতা হিমেল কান্তি দেব ও মুক্তাদির আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহিলা সম্পাদিকা সাবেক কাউন্সিরল আছমা বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, মহানগর আওয়ামীলীগের সদস্য ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, সদস্য এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, এমরুল হাসান, সিসিকের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, জুমাদিন আহমদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, সিলেট জেলা তাতলীগের সভাপতি আলমগীর হোসেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ।

 

বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম.এ রশিদ আহমদ, জেলা তাতীলীগ নেতা শাহীন আহমদ।

Manual3 Ad Code

 

উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা ময়না মিয়া, শেখ সুহেল আহমদ কবির, আব্দুল হান্নান, আব্দুল আজিজ হাবান, জুয়েল আহমদ, জেলা যুবলীগ নেতা রিকন পাল, হাসান আহমদ চৌধুরী, খালেদ আহমদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা রুমেল আহমদ, কৃষকলীগ নেতা আব্দুল হামিদ, বিলাল আহমদ রাজু, সায়মন আহমদ, দক্ষিণ সুরমা যুবলীগ নেতা মাহবুব আলম মজনু, দুলাল আহমদ মির্জা, শাহজাহান আহমদ, আরিফ আহমদ, রনি আহমদ, শেখ আলী আশরাফ সোহেল, রায়হান আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুমায়েল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, তন্ময় সমাদ্ধার, আলী নেওয়াজ সামী, হামিদুল ইসলাম ফাহাদ, ছায়েম আহমদ সামী, মাহবুব আলীনুর নৌশিন, আসাদ আহমদ, মারজান রশিদ, ফরহাদ, লাকী, আলম, সাইদুল জুবায়ের খান, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক মিফতায়ুল লিমন, সিলেট পলিটেকনিক ছাত্রলীগ নেতা সুজন আহমদ, রবিউল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, সদস্য জাহেদুল ইসলাম এপলু, ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি সজিব হোসেন, লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা লব দাস, তন্ময় দেব, ছাত্রলীগ নেতা কামাল আহমদ, রাব্বী, রাজন দাস, সাগর দেব, আমিনুল হক খছরু, জাকারিয়া হক, অনিক চন্দ্র অপূর্ব, বাধন কুমার দাশ, জুবায়ের খান, শাহরিয়ার হোসেন সজিব, মাহিন আহমদ চৌধুরী, মুক্তাদির আহমদ চৌধুরী, সুজন আহমদ, হিমেল আহমদ, বাদশা আহমদ, জাকির আহমদ, দীপু রবি দাস, বিষ্ণু রবি দাস, অপু রবি দাস প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নাঈম আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক জাকির আহমদ সহ অতিথিবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code