লাখাইয়ে নির্বাচনী সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

লাখাইয়ে নির্বাচনী সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

Manual8 Ad Code

 



স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল প্রতীক) একটি মিছিল করার সময়ে অপর স্বতন্ত্র প্রার্থী সালা উদ্দিন সুমন (চশমা প্রতীকের) সমর্থকদের অপর একটি মিছিল মুখামুখি হলে তাদের সমর্থকদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, আমার অনেক কর্মী-সমর্থক আহত হয়েছে। তবে কতজন সমর্থক আহত হয়েছে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ওসি আরও জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের হামলায় আমিসহ (ওসি) আমাদের ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual7 Ad Code

 

তিনি বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code