বাসচাপায় প্রাণ গেলো ৫ অটো যাত্রীর

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

বাসচাপায় প্রাণ গেলো ৫ অটো যাত্রীর

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বগুড়ার শেরপুরে হানিফ পরিবহনের একটি বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

 

Manual5 Ad Code

এসময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code