এবার ধরা পড়লো চিহ্নিত টিকেট কালোবাজারি শফি

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

এবার ধরা পড়লো চিহ্নিত টিকেট কালোবাজারি শফি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চিহ্নিত ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্য শফি উল্ল্যাহকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে ৫টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।

 

সোমবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প’র আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃত মো: শফি উল্ল্যাহ (৪৫) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা এলাকার বাসিন্দা মৃত মুন্সি মিয়ার ছেলে।

 

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের ১৬ মার্চ আগাম টিকিটসহ টিকিট কালোবাজারি শফি উল্ল্যাহকে আটক করা হয়েছিল এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে কাউন্টারে টিকিট সংকটের সুবিধা কাজে লাগিয়ে এই কালোবাজারি চক্র ঈদকে সামনে রেখে কিছুদিন ধরে বেশ সক্রিয়।

 

এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব’র গোয়েন্দা দল নিরবিচ্ছিন্ন ভাবে গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে র‌্যাব’র অভিযানে শ্রীমঙ্গল রেলস্টেশনে র‌্যাবের হাতে ধরা পড়ে টিকেট কালোবাজারি শফি।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

পরবর্তীতে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code



প্রসঙ্গত, গত শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ সুরমা থানাধীন বার্থখোলা যমুনা সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এ সদস্য মো: জুফেন আহমদকে (২৭) গ্রেপ্তার করে র‌্যাব-৯। সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি (কাজিরখলা) এলাকার বাসিন্দা

 

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code