দুই যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২২

দুই যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত ৬

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

 

শনিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া বাইপাস এলাকার গাজী অটো রাইস মিলের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এসময় ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত-নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code