ব্রিটেনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের ১২ জন

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ৭, ২০২২

ব্রিটেনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের ১২ জন

Manual7 Ad Code

প্রবাস ডেস্ক :
ব্রিটে‌নের স্থানীয় সরকার নির্বাচ‌নে সিলেট বিভাগীয় শহর মৌলভীবাজার জেলার ১২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী, আপন দুই বোন।

 

Manual6 Ad Code

নির্বাচিত কাউন্সিলরা হ‌লেন- নিউহাম কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলার কুলাউড়ার সন্তান জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপতি মু‌জিবুর রহমান জ‌সিম, একই বারার বেকটন ওয়ার্ড থে‌কে জ‌সি‌মের স্ত্রী সা‌বেক কাউ‌ন্সিলার র‌হিমা রহমান, ইজ‌লিংটন কাউ‌ন্সিল থে‌কে সা‌বেক মেয়র মৌলভীবাজার সদর উপ‌জেলার জিলানী চৌধুরী, কা‌র্ডিফ সি‌টি কাউ‌ন্সিল থে‌কে পৌর শহ‌রের মুস‌লিম কোয়ার্টা‌রের সা‌লেহ আহমদ, লন্ড‌নের বা‌র্কিং ও ডে‌গেনহাম কাউ‌ন্সিল থে‌কে সদর উপ‌জেলার সন্তান মৌলভীবাজা‌রের খ্যাতিমান শিশু সংগঠক মু‌হিবুল আলম চৌধুরী, হ্যান্স‌লো থে‌কে মু‌জিবুর রহমান, রেড‌ব্রিজ কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলার রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপ‌জেলার সন্তান ও বড়‌লেখার পুত্রবধু সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থে‌কে শ্রীমঙ্গ‌লের শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বা‌চিত হ‌য়েছেন। কা‌র্ডিফ থে‌কে পুনঃ‌নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আওয়ামীলীগের জাতীয় প‌রিষদ সদস্য মো. ফিরু‌জের কন্যা বাব‌লিন ম‌ল্লিক ও জেস‌মিন চৌধুরী। বাব‌লিন ও জেস‌মিন আপন দুই বোন।



লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্প‌তিবার (৫ মে) অনুষ্ঠিত হয়। এবা‌রের নির্বাচ‌নে বি‌ভিন্ন কাউন্সিলে রেকর্ড সংখ্যক বাংলা‌দেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। ত‌বে মেয়র প‌দে সরাস‌রি নির্বাচনে কেবল বাঙালিপাড়া টাওয়ার হ্যাম‌লেটসে দুই বাংলা‌দেশি প্রার্থী লড়াই‌য়ে আছেন। ফলে সেখানকার নির্বাচনের দি‌কেই চোখ যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ বাংলা দেশির। টাওয়ার হ্যাম‌লেট‌সের বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগ‌সের সঙ্গে এবার লড়াই‌য়ে জিতেছেন সিলেটের সন্তান লুৎফুর রহমান।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code