বড়লেখায় ৩৫শ’ লিটার সয়াবিন তেল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মে ১২, ২০২২

বড়লেখায় ৩৫শ’ লিটার সয়াবিন তেল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় ৩ হাজার ৫শ’ লিটার ভোজ্য তেল মজুদ রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১২ মে) সকালে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালনা করেন।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এসময় ৩ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুদ পাওয়ায় হাজীগঞ্জ বাজারের মেসার্স সামছু ভেরাইটিজ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়। এছাড়াও বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা ও এমরান স্টোরকে ২ হাজার জরিমানা করা হয়।

 

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি, পাকা ভাউচার না দেয়া, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯ এর একটি টিম সহায়তা করে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code