কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিশু কন্যা পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নেরমি রতিংগা চাবাগানের পাথর টিলা এলাকায় এ  ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিব চরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং(১০) দুইজনই মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। শিশু দুটি গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে ধারণা করছেন তারা।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নিয়ে আসেন।

Manual8 Ad Code

 

মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।

 

কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code